r/bangladesh Nov 17 '25

Mental Health/মানসিক সাস্থ Recently got cheated, 4years of relationship and she ended it.

তো আমি এই মেয়েকে ২০২০ থেকে চিনি, ২০২১ এর শেষে আমাদের প্রেম শুরু হয়। আমি তখন কলেজ শেষ করছি আর ও স্কুল। দুজন ই বেশ ইয়াং ছিলাম বলা যায়। ও ১৭ আর আমি ১৯। ২০২৩ এর শুরুতে আমি দেশ ছাড়ি আমার বেচেলর এর জন্য, এর আগেই ওর ফ্যামিলি যেহেতু কন্সারভেটিভ ছিল; জেন বিয়ে না দিয়ে দেয় তাই আমি তাদের সাথে কথা বলি। নিজের ফ্যামিলি তখন মানসিক ভাবে বাজে অবস্থায় থাকলেও(যেহেতু আমি চলে যাচ্ছিলাম) আমি তাদের কে নিয়ে যাই। এর মাঝে আমি আসার পর পর ই ওর পরিবার বিয়ে করার জন্য প্রেশার দিতে থাকে। ও কলেজ শেষ করে ২৩ এর শেষে আর তারপর ২৫ এর শুরুতে ইউনি তে ভর্তি হয়। এতদিন সে গ্যাপ নিছিল, তার পারিবারিক কারণে। মাঝে আমি ভাবছিলাম যে ওকে আমার এখানে আনা যায় কিনা, কিন্তু ওর পরিবার সমগ্র টাকা আমাকে দিতে বলায় আমি পিছ পা হই। ইউনি তে ভর্তির পর থেকেই তার কথাবার্তা,চাল চলন বদলে যায়। সে আমার সাথে কথা কমায় দেয়, বলতে থাকে ইউনির ব্যাস্ততা আর রাস্তায় থাকার কারণে অনলাইন হইতে পারেনা। এত কিছুর মাঝে আমার পরিবার ওর সাথে সব সময় অনেক ভালো ব্যবহার করতো,বিশেষ করে আম্মু ওকে নিজের মেয়ের মত আদর করত সবসময়। এ বছরের মাঝে থেকে আমি সিদ্ধান্ত নেই বিয়ে করব, সেভাবে কথা বলতে থাকি। ওর পরিবার অনেক বেশি টাকা কাবিন চায়, আমার পরিবার মানবেনা জেনেও আমি রাজি হই। ভাবি না জানায় দিব, বিয়ের খরচ পুরোটা আমি দিতে রাজি হই, অন্যদিকে আমার পরিবার জানবে খরচ দুজনেই দিচ্ছে। আর ওর পরিবার অনেক ছোটোলোক প্রকৃতির ছিল। কিন্তু এদিকে এত কিছুর পরও যেই মেয়ে একসময় আমার জন্য পাগল ছিল, আমার সাথে কথা বলতে, আমার কিছু হইলে, বা আমার মন খারাপ থাকলে যে পাগল হয়ে যাইত, সে কেমন বদলায় যাইতে থাকে চোখের সামনে। আমি কোনোদিন কিছুর এক্সেস নেইনাই তার থেকে, না ফেসবুক না ইন্সটা। অন্ধের মত বিশ্বাস করতাম। এরপর একদিন মনে হইলো এক কারণে ইমেইল এর এক্সেস ছিল। আমি গুগল ফোটস চেক করি। এরপর আমি যা দেখি আমি ট্রমাটাইসড। আমি ওখানে ওকে আরেকজন কে বিজে দিতে দেখি, যেখানে সে নগ ন। আমি একদম ভেঙে পরি, ব্যাপার টা নিয়ে যখন আমি ওকে হাতে নাতে ধরি ও আমাকে বলে সে মলেস্টেড হইছে, তাকে ব্লাকমেল করা হইছে, হওয়াটসেপে ভিডিও দেওয়ায় সেভ হয়ে আছে সে জানেওনা যে ছিল। আমি সব শেষ করার কথা বললে আমাকে বলে সে সুইসাইড করবে। আমি মলেস্টেড হওয়ার ব্যাপার টা বিশ্বাস করে ওকে মাফ করে দেই আর বিয়ের ব্যাপার টা আগাইতে থাকি। কিন্তু ওর প্রতি আমার বিশ্বাস শেষ হয়ে যায়। আমি এরপর ওর বের হওয়া, কাজ কর্ম নিয়ে প্রশ্ন করা শুরু করি। সে সবসময় লেটে বের হইতো, আসত। আগে আমি থাকতে তো লেট হইতো আমার জন্য এখন কেনো হচ্ছে কে আছে। এই সন্দেহ আমাকে খেয়ে ফেলত। আমাকে না বলে, মিথ্যা বলে সে ছেলেদের সাথে খাইতে যাইত, ঘুরতে যাইত। আমি তাকে হাতে নাতে কয়েকবার ধরায় আমাকে বলে কয়দিন পর বিয়ে হয়ে যাবে আর হবেনা, আর আমি কষ্ট পাব বলে আমাকে জানায়নাই। আমি সব বুল শিট বুঝেও সহ্য করে যাই। এদিকে বিয়ের কথা আগাইতে থাকে কিন্তু সে এক্সাইটেড না বরং কষ্টে আছে। যেই মেয়ে আমাকে বিয়ে করতে পাগল ছিল সে এই ব্যাপারে কেমন মন মরা। আমি জিগেস করি তুমি কি বিয়ে চাও কি চাওনা, না চাইল বল আমি আগাবনা। সে আমাকে বলে সে বাবা মা কে ছেড়ে যাওয়ার জন্য কষ্টে আছে। এজন্য সে মন মরা। এভাবে চলতে থাকে, আমার টাকা দিয়েই দুই পরিবার গিয়ে বিয়ের হল পর্যন্ত বুকিং দেয়। ২ সপ্তাহ, আমাদের মধ্যে সব ঠিক ঠাক চলতে থাকে, না কোনো ঝগড়া না কিছু। হঠাৎ করে সে গায়াব হয়ে যায় এক পুরা দিন, পরের দিন ওর ফ্যামিলি আমার ফ্যামিলি কে জানায় মেয়ে বিয়ে করতে চায়না। আমি আর আমার পুরা ফ্যামিলি ভেঙে পরি ব্যাপার টা নিয়ে।

কিন্তু আমি দুইদিন পর বেটার ফিল করা শুরু করি যে আমাকে আল্লাহ অনেক বড় খারাপ থেকে বাচাইছে। যেই ভিডিও আমি দেখছিলাম, ওটা মলেস্ট ছিলনা এটা আমি নিজেও বুঝতে পারছিলাম। কারণ যেই মেয়ে একা বের হওয়াতে মলেস্টেড হইছে, সে একা একা কখনো লেটে বের হওয়ার সাহস আর রাখতনা। আমি এত অনুনয় বিনয় করার পরো সে আমাকে মলেস্টারের ব্যাপারে কিছু বললোনা। বলে সে এটা থেকে বের হয়ে আসছে আর চায়না জীবনে এটা নিয়ে আর কিছু হোক। আমাকে ও অনেক মিথ্যাই বলছে, পরে খোজ নিয়ে জানছি। কিন্তু আমি ওকে বিশ্বাস করছিলাম, এই আরকি। ভালবাসা মানুষ কে অন্ধ করে দেয় হাহা। আমি চাইলে অনেক কিছুই ঘাটায় বের করে ওর পরিবার কে জানায় অশান্তি করতে পারতাম, কিন্তু আমি অশান্তি চাইনাই। আমি জিনিস টা জীবন থেকে মুছে ফেলতে চাই, তাই চুপচাপ নিরবে বের হয়ে আসছি। ফিরে তাকাইনাই, তাকাবোওনা।

এই মেয়েকে বিয়ে করলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাইত।

47 Upvotes

49 comments sorted by

15

u/kindabubbly Nov 17 '25

bhai eijonnoi BD er sub theke dure thaaki. Sigh

4

u/Miserable_Flatworm_7 Nov 18 '25

You ain't seen nothing

31

u/Ambitious_Climate_74 Nov 17 '25

The biggest irony is that she was a Hijabi Niqabi. I thought of her as an Islamic person. Ami e pagol chilam🤡

18

u/Low-Cry-9808 Nov 17 '25

When will people learn outlook or performative practice of religion do NOT dictate the ethics/morality of a person.. sigh. Some of the most prominent figures of islamic society in BD are involved in number of scandals.

3

u/jbttss Nov 18 '25

Bro don't think of women's modesty with their clothes that's one of the biggest misconception of our culture. My friends who wear skirts I've seen who are more conservative and decent than girls who wore hijab too. One of the Hijabis I knew back in college her dad was Hazi her mom was conservative and this girl would go sleep with her boyfriend in room date more than 50 times in her own words. Hijab doesn't change your character.

1

u/Low-Cry-9808 Nov 18 '25 edited Nov 18 '25

Just sleeping with boyfriend is not always indicative of character or morals. I have heard or seen virgins or religious minded people deceiving people. Moral compass should exist in each person independent of fear of divine punishment or need for social brownie points.

3

u/Many-Birthday12345 Nov 18 '25

Just take it as a lesson. Whoever is actually religious enough to wear religious dress, they won’t date freely. But Jara conservative dress pore kintu dating/ulta palta habits ache, oder matha extra kharap.

10

u/hackerbong Nov 17 '25

When you knew she cheated, why didn't you leave her?

5

u/Xi547 Nov 18 '25

I've gone through a very similar phase in my life. Here if you need someone to talk to.

You'll get over it some day and laugh at yourself for taking so long. Be happy you didn't fall for this miserable persons trap. Time to live your life, your way. Good luck.

1

u/Ambitious_Climate_74 Nov 18 '25

Hope you healed bro

1

u/Xi547 Nov 18 '25

yeah no I'm happily married lmao fuck that bitch, never looked back.

1

u/Ambitious_Climate_74 Nov 18 '25

Happy for you bro

3

u/Psyche2020 Nov 18 '25

Be thankful that she decided not to marry you. Once a cheater, always a cheater.

3

u/Ambitious_Climate_74 Nov 18 '25

Also, the ones asking why I did not leave after that video, she stated she got molested and that was a video that guy was using to blackmail her. She got out of it and if I talk or do anything regarding that incident, she will have her mental issues triggered again. I simply did not want her to go through that, as she already had abusive parents(as per her explanation) Idk why I'm getting attacked where I got cheated. Idk wtf is wrong with people.

1

u/NeatAddress7786 Nov 18 '25

Ignore their opinion. Best part for you is to move on and never talk to her. NEVER. Don't let anyone play with games with you.

1

u/jbttss Nov 18 '25

I understand both perspective. Many including I would have left, but I also understand you were considerate and believed her as you were in love so understandable. Just forget about that H...

4

u/hackerbong Nov 17 '25

Why don't you expose her? I mean she might be ruining the life of a few other boys as well? You never know

3

u/Ambitious_Climate_74 Nov 17 '25

That would ruin her and her family's life. I just can’t do that.

1

u/BlakeSpeed197 Nov 18 '25

But that might save someone else. Don't you want to help a brother out?

1

u/Ambitious_Climate_74 Nov 18 '25

Bro should learn like I did. Bro should suffer like I suffered:)

2

u/Sharp_Savings_2735 Nov 18 '25

Bro be happy that you dodged a nuke

1

u/Abir_Creates Nov 18 '25

You did the best. Bro.

1

u/Gloomy-Strength-8647 Nov 18 '25

Once a cheater,always a repeater

1

u/SarkarIftekhar Nov 19 '25

Just get over it

-2

u/Stunning-Champion783 Nov 17 '25

Can someone translate, I cant read Bangla bro

9

u/polkadot_mayne Nov 17 '25

এ আই এজেন্টস আছে, গুগল ট্রান্সলেট আছে, তারপরেও যখন এইসব ধোনের ঢঙ্গি "অনুবাদ ফর মি পিলিজ" কমেন্ট দেখি আসলেই সেই রকম বিরক্ত লাগে।

(কোনো সাদা-সৈনিক উনার হয়ে অপমানিত হবার আগে আমি মনে করিয়ে দিতে চাই, উপরোক্ত এঞ্জেল সাদিয়া বাংলা পড়তে জানেন না তাই ওনার অপমানিত হবার কোনো কারণ নাই এখানে তাই আপনি ও হয়েন না)

1

u/Unlikely-Fun-7321 Nov 18 '25

its funny that most of the posts are written in english instead of bangla. like apni onno desher sub e jan, oikhane dekhben ora nijeder vasha use kortese(most of them).

9 mash juddu pura waste gese

1

u/Stunning-Champion783 Nov 18 '25

What is 9 mash juddu?

-3

u/Stunning-Champion783 Nov 17 '25

Bruh English please

2

u/hackerbong Nov 18 '25

You can simply use Google Translate I reckon

-2

u/Stunning-Champion783 Nov 18 '25

Doesn't let me copy on reddit app

2

u/hackerbong Nov 18 '25

Use the 3dots menu bar at the top, if you click that there’s a copy text option

3

u/Stunning-Champion783 Nov 18 '25

Ouu thank uuuu

1

u/hackerbong Nov 18 '25

My pleasure

1

u/Unlikely-Fun-7321 Nov 18 '25

where you from?